প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৩৪ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ২:৪৯ PM

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, শরিফুল ইসলাম ঝোকন ও মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তারা সাংবাদিক আলিফের হত্যাকারীদের ফাঁসি এবং নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার ও ওসির প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা করেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ