বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      ● অজ্ঞাত রোগে একের পর এক মরছে মরিচগাছ      ● ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন বার্তা      ● আলিফ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন      ● সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ, নিরাপদে সরানো হলো পর্যটকদের      ● ‘কোনো কিছুর প্রয়োজন হলে জানিও’, আহত ভক্তকে জ্যাকি শ্রফ      ● মাদকের চালান দেখে ফেলায় ক্ষুব্ধ?      ● পেচারদ্বীপে মৃত্যুর মিছিল, প্রাণ গেল ৪ পর্যটকের      ● শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন      ● শীতের আগাম সবজি তবু স্বস্তি নেই       ● সুস্থ থাকতে দৈনন্দিন অভ্যাসে আনুন পরিবর্তন      ● চিকিৎসাসেবা বাড়ানোর দাবি স্থানীয়দের      
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে দলটির এক ধরনের সম্পর্কের প্রমাণ রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে।’ বিএনপির বিরুদ্ধে অতীতে জঙ্গিবাদ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সতর্ক থাকায় কোনো চক্রান্তকারী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন এবং গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে রিজভী জানান, চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা, পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের মাধ্যমে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে বলে অর্থনীতিবিদদের বরাত দিয়ে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রুহুল কবির রিজভী   বিএনপি   জামায়াত   আওয়ামী লীগ   রাজনৈতিক বক্তব্য   ডেঙ্গু প্রতিরোধ   বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা   ফ্যামিলি কার্ড   ফার্মার্স কার্ড   বাংলাদেশের রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close