বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?      ● পাবনায় ১১টি থানায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার জব্দকৃত যানবাহন      ● আব্বাস হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি      ● পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে ১০ লাখ ৫৭ হাজার টাকা সহায়তা      ● একশ ছাড়াল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিমুখী ১৫ হাজার ৭৭৯ যাত্রী      ● রায়পুর ভূমি অফিসের আত্মসাৎ করা ১২ লাখ টাকা কোষাগারে জমা      ● আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড      ● বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন, সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে      ● বই কেনাকাটায় পাঠকদের আগ্রহ বাড়ছে      ● সদর হাসপাতালে দুদকের অভিযান      ● প্রবীণদের সামাজিক সুরক্ষা জোরদারে সমন্বয় সভা      ● আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত       
এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া কিংবা লেখা ও ছবি তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। স্বয়ংক্রিয় এআই এজেন্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য বিশ্লেষণ, সফটওয়্যার পরিচালনা এবং গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করছে। তবে প্রযুক্তির সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগও বাড়ছে। এমন পরিস্থিতিতে এআইকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এআই মডেলকে শুরু থেকেই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নিয়ে নিরাপত্তাব্যবস্থা তৈরি করা উচিত। তাঁর মতে, এআইয়ের উত্তর, সুপারিশ কিংবা কার্যক্রম যাচাই না করে গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে, যেসব এআই এজেন্ট মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে এবং প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য ব্যবহারের সুযোগ পায়, সেগুলোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। নাদেলা এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতে মডেল ও সেটিকে পরিচালনাকারী সফটওয়্যারের নিয়ন্ত্রণব্যবস্থা আলাদা রাখা, কার্যক্রমের নির্ভরযোগ্য রেকর্ড সংরক্ষণ এবং মানুষের তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, কোনো এআই মডেল কাজ করার সময় অপ্রত্যাশিত বা ঝুঁকিপূর্ণ আচরণ করলে অনুমোদিত ব্যক্তির যেন সেটিকে থামানো কিংবা বন্ধ করার সুযোগ থাকে। বিষয়টিকে তিনি ‘ইমার্জেন্সি ব্রেক’ বা জরুরি ব্রেকের সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি, এআইয়ের কার্যক্রম যাচাইয়ের জন্য একটি মডেলের ওপর আরেকটি মডেলের পরীক্ষাকে একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচনা না করারও পরামর্শ দিয়েছেন তিনি।

 কারণ, একটি এআই মডেল অন্যটির ভুল বা নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করতে ব্যর্থ হতে পারে। তাই স্বাধীনভাবে যাচাই, কার্যক্রম পর্যবেক্ষণ, ব্যবহারের অনুমতি সীমিত রাখা এবং নিরাপত্তাজনিত ঘটনার তথ্য প্রকাশের মতো পদক্ষেপ গুরুত্বপূর্ণ। নাদেলার এ সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে, যখন বিভিন্ন প্রতিষ্ঠান কাজের গতি বাড়াতে স্বয়ংক্রিয় এআই এজেন্টের ব্যবহার বাড়াচ্ছে। এ প্রযুক্তি সময় ও শ্রম সাশ্রয় করলেও ভুল নির্দেশনা, অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ কিংবা নিরাপত্তার দুর্বলতা থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই এআইয়ের সুবিধা গ্রহণের পাশাপাশি মানুষের কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করাই নিরাপদ ব্যবহারের অন্যতম শর্ত।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কৃত্রিম বুদ্ধিমত্তা   এআই   সত্য নাদেলা   মাইক্রোসফট   এআই নিরাপত্তা   এআই এজেন্ট   প্রযুক্তি সংবাদ   সাইবার নিরাপত্তা   ইমার্জেন্সি ব্রেক   প্রযুক্তির ঝুঁকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close