রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ       ● কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক-৩      ● সাইবার ঝুঁকিতে জনতা ব্যাংকের ওয়েবসাইট, মেরামতের কাজ চলছে      ● নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, অল্প অল্প করে বাজার করছেন ক্রেতারা      ● সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন      ● ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’: তাজনূভা জাবীন      ● নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ      ● শাবিপ্রবির হলে কাপড় কাটার ঘটনায় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা      ● দেড় মাস পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট      ● ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক      ● ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান      ● ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, আহত দুই, গ্রেপ্তার প্রায় ১ হাজার      
গুরুদাসপুরে চেয়ারম্যান প্রার্থী মুক্তার গণসংযোগ
প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মুক্তা গণসংযোগ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের শ্যামপুর বাজার এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তিনি।

মুক্তা বলেন, নাজিরপুর ইউনিয়নকে আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই তাঁর লক্ষ্য। রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চান তিনি। শ্যামপুর বাজার এলাকার নন্দকুজা নদীতে স্থানীয় সংসদ সদস্যের প্রতিশ্রুত সেতু নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে মুক্তা দাবি করেন, আওয়ামী লীগের শাসনামলের ১৭ বছরে তিনি ১৩টি মামলায় নয়বার কারাগারে গেছেন এবং হামলার শিকার হয়েছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলীয় মনোনয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাটোর   গুরুদাসপুর   নাজিরপুর ইউনিয়ন   মোস্তাফিজুর রহমান মুক্তা   চেয়ারম্যান প্রার্থী   ইউনিয়ন পরিষদ নির্বাচন   গণসংযোগ   স্থানীয় নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close