শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী      ● মীরসরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত      ● অনুষ্ঠিত হলো ঘরোয়া ফুটবল টুনামেন্টের ফাইনাল      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান      ● প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়      ● মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট      ● ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● জে কে শান্তকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী      ● ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু      ● তারুণ্যের আলো ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ      ● কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● পাথরঘাটায় চাঁদাবাজদের জায়গা নেই: চিফ হুইপ মনি      
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী
প্রেজ বিজ্ঞপ্তি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম

‘ক্লিনিং ডে’তে ডিএসসিসি এলাকায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সকালে আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও পরিবেশদূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন তিনি।

পরে গ্রিন রোড ও আজিমপুরের সরকারি আবাসন এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া এলাকার প্রধান সড়ক ও আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

এর আগে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।




স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close