বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩২৭      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩২১      ● হরিমন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি      ● সয়াবিন তেলের ১৯৩ নমুনায় ক্ষতিকর ধাতু মেলেনি: শিল্পমন্ত্রী      ● কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে নেপালের হিমালয়ান এয়ারলাইন্স      ● ঋণের বদলে সরাসরি বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার      ● হরমুজ প্রণালিতে জাহাজডুবি, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ      ● সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি হুতিদের      ● এলপিজি ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি      ● টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মীদের কর্মশালা      ● মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু      
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩২৭
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৭ জনে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close