শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত      ● অনুষ্ঠিত হলো ঘরোয়া ফুটবল টুনামেন্টের ফাইনাল      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান      ● প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়      ● মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট      ● ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● জে কে শান্তকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী      ● ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু      ● তারুণ্যের আলো ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ      ● কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● পাথরঘাটায় চাঁদাবাজদের জায়গা নেই: চিফ হুইপ মনি      ● পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার      
মীরসরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত
প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে কলাবোঝাই পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপচালক রিয়াজ পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭০০) নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান হঠাৎ হার্ডব্রেক করে। এ সময় পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপচালক রিয়াজ গুরুতর আহত হন। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মো. আসাদুজ্জামান জানান, ভোরে সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close