মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, অনন্য রেকর্ড গড়লেন লিটন      ● নিয়মিত সেবা পাচ্ছেন গ্রহিতারা      ● গ্যাসের চুলায় কমলা রঙের শিখা দেখলে কী করবেন?      ● প্রতিদিন পেয়ারা খেলে যেসব উপকার মেলে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু      ● ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ      ● রূপপুরে চালু হচ্ছে আধুনিক তথ্য সহায়তা প্রযুক্তি      ● জুলাই অভ্যুত্থানে তরুণদের অবদান স্মরণীয়: রিজভী      ● ৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা      ● শীতের ত্বকচর্চায় গ্লিসারিন ব্যবহারের সহজ উপায়      ● বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ      ● সকালে কিশমিশ ভেজানো পানি পান করলে কী হয়?      
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১৪৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আট বিভাগে সন্দেহজনক রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৯৫ জন, সিলেটে ১৪২, চট্টগ্রামে ২৪৬, রাজশাহীতে ৩৭, ময়মনসিংহে ৭২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬ ও রংপুরে ২৪ জন রয়েছেন।

এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ঢাকায় ৬৩ জন, চট্টগ্রামে ৬৭ জন এবং খুলনায় নয়জনের।

উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকায় তিনজন, সিলেটে একজন ও চট্টগ্রামে দুজন রয়েছে।

গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণসংক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে।

আক্রান্ত ও হাসপাতালে ভর্তির পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জনের। এ সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১ জন।

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close