শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● জে কে শান্তকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী      ● ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু      ● তারুণ্যের আলো ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ      ● কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● পাথরঘাটায় চাঁদাবাজদের জায়গা নেই: চিফ হুইপ মনি      ● পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার      ● কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র নিয়ে বিভ্রান্তি      ● মাচায় তরমুজ চাষে লাখপতি এমাদুল      ● অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ      ● ইনানীতে রিসোর্টে আগুনের ভয়াবহতা, প্রাণহানি বেড়ে ১০      ● বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার      
৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি, ​ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

​গ্রেপ্তার দুজন হলেন—নলছিটি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী এলাকার শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত উদ্দিন ও এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ ভবানীপুরের আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close