শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু      ● তারুণ্যের আলো ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ      ● কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● পাথরঘাটায় চাঁদাবাজদের জায়গা নেই: চিফ হুইপ মনি      ● পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার      ● কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র নিয়ে বিভ্রান্তি      ● মাচায় তরমুজ চাষে লাখপতি এমাদুল      ● অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ      ● ইনানীতে রিসোর্টে আগুনের ভয়াবহতা, প্রাণহানি বেড়ে ১০      ● বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার      ● আজ বিশ্ব বস দিবস, কৃতজ্ঞতা জানান প্রিয় বসকে      ● লাউচাপড়াকে প্রধান পর্যটন কেন্দ্র করার আশ্বাস পর্যটন মন্ত্রীর      
১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম

খেলাধুলা যুবসমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শাজাহানপুর উপজেলার সাজাপুর পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি তাদের মধ্যে দলগত মনোভাব, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মাঝিড়া ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হকের সভাপতিত্বে সমিতির সভাপতি সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা আব্দুল জব্বার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে ফুলকোর্ট নিউ স্টার ক্লাব ও পারতেখুর নাহিদ নিউ স্টার ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফুলকোর্ট নিউ স্টার ক্লাব ২-১ গোলে পারতেখুর নাহিদ নিউ স্টার ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close