মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সখীপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা      ● পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কর্মকর্তা      ● চুনতি বন পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: ছানাউল্যা পাটওয়ারী      ● জয়ের পর সৌদি পতাকা জড়িয়ে ধরলেন রোনালদো      ● পাকিস্তান সফরে শ্রীলঙ্কার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা      ● কপ৩১ সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা, ন্যায্য ক্ষতিপূরণের দাবি      ● ন্যূনতম বল প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ, লক্ষ্য ৯০০ সদস্য      ● ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটে আর নেই, বয়স হয়েছিল ৩৪      ● অবরুদ্ধ উপাচার্যের জন্য সকালে খাবার পাঠালেন আন্দোলনকারীরা      ● অনৈতিক আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের      ● কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫      
সখীপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ গুডনেইবারস সখীপুর সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে প্রায় দুই শতাধিক মা অংশ নেন।

গুডনেইবারস সখীপুর সিডিপির ম্যানেজার খায়রুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মামুন, সমবায় কর্মকর্তা নিগার সুলতানা এবং সাংবাদিক জুলহাস গায়েন, কামাল হোসেন ও আহম্মেদ সাজু।

কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিষ্কার ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহার, নির্দিষ্ট সময় পর প্যাড পরিবর্তন এবং ব্যবহৃত প্যাডের সঠিক নিষ্পত্তি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ঋতুস্রাবের সময় স্বাস্থ্যসম্মত অভ্যাস অনুসরণ এবং নিজের শরীরের যথাযথ যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় ঋতুস্রাব নিয়ে প্রচলিত কুসংস্কার, ভুল ধারণা ও সামাজিক সংকোচ দূর করে মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ঋতুস্রাব যে নারীদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সে বিষয়ে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া এবং পরিবার ও সমাজে এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানানো হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সখীপুর   টাঙ্গাইল   গুডনেইবারস   ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি   স্বাস্থ্যসচেতনতা   নারীস্বাস্থ্য   স্যানিটারি প্যাড   স্বাস্থ্যবিষয়ক কর্মশালা   স্থানীয় সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close