শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান      ● প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়      ● মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট      ● ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● জে কে শান্তকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী      ● ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু      ● তারুণ্যের আলো ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ      ● কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● পাথরঘাটায় চাঁদাবাজদের জায়গা নেই: চিফ হুইপ মনি      ● পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার      ● কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র নিয়ে বিভ্রান্তি      ● মাচায় তরমুজ চাষে লাখপতি এমাদুল      
এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান। 

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত দশটার দিকে দলের আহ্বায়ক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে সেটি তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন।

পদত্যাগপত্রে আব্দুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায়  গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকে তিনি দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে এনসিপির নির্বাচনী ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক আদর্শের বাস্তবায়ন নিয়ে হতাশা তৈরি হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

আব্দুর রহমানের অভিযোগ, দলের ভেতরে আদর্শিক ও রাজনৈতিক বিভ্রান্তি বেড়েছে। রাজনৈতিক জোট ও আদর্শের প্রশ্নে এনসিপির অবস্থান তাঁর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া সংগঠনের একাংশের কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক স্বাধীনতা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু দলের বর্তমান অবস্থান তাঁর কাছে সেই প্রত্যাশার সঙ্গে অসংগতিপূর্ণ মনে হওয়ায় তিনি দলটির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখার জন্য এনসিপির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে এনসিপির
 সংসদ সদস্য প্রার্থী ছিলেন আব্দুর রহমান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close