শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইনানীর রিসোর্টে আগুন, ‘সাইফকে এনে দাও’ বলে নারীর আহাজারি      ● নরসিংদীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যু      ● সনাতন ধর্মাবলম্বীদের রহমাতুল্লাহ'র শুভেচ্ছা       ● ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি      ● দুর্গাপূজার নিরাপত্তায় পরশুরামে বিজিবি মোতায়েন      ● বাজারে আগুনে দুই দোকান পুড়ে, ক্ষতি ২০ লাখ টাকা      ● মিমকে নরসিংদী থেকে উদ্ধার করল ফরিদপুর থানা পুলিশ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী      ● মীরসরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত      ● অনুষ্ঠিত হলো ঘরোয়া ফুটবল টুনামেন্টের ফাইনাল      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান      ● প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়      
পাথরঘাটায় চাঁদাবাজদের জায়গা নেই: চিফ হুইপ মনি
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম

চাঁদাবাজি করে যারা খাবেন, সে সকল চান্দাবাজের কোন জায়গা পাথরঘাটায় নাই-নাই-নাই। এ সময় ওসিকে উদ্দেশ্য করে নুরুল ইসলাম মনি বলেন, ওসি সাহেব আপনাকে বলছি চান্দাবাজের প্রশ্নে যদি কোন সমস্যা থাকে হয় আপনি থাকবেন না হয় চান্দাবাজ থাকবে। আর আপনি গেলেও যিনি আসবেন তিনি থাকবেন না হয় চান্দাবাজ থাকবে। কোন সন্ত্রাসী থাকতে পারবে না, কোন দখলবাজ থাকতে পারবে না। সন্ত্রাসীদের কোন জায়গা নাই সন্ত্রাসীদের কোন দল নাই। 


গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন। 


এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 


ওসিকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, পাথরঘাটায় কোন কিশোর গ্যাং থাকবে না, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং যদি নির্মূল করতে না পারেন তাহলে আপনি থাকবেন না। আর অনলাইনে যারা জুয়া খেলবে আগে খোঁজ নিবেন আপনার সোর্স দিয়ে এরপর তাদেরকে ধরবেন। 


এ সময় কোস্টগার্ডের সোর্স দের উদ্দেশ্য করে বলেন, কোস্টগার্ডের সোর্স যারা আছেন তারা সাবধান হয়ে যান। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাবো। জনস্বার্থে প্রয়োজন যদি পড়ে আমি কাউকে বাদ দেবো না। তারা থানায় ও দালালি শুরু করেছেন এই দালালি বন্ধ করেন। আপনি মনে কইরেন না যে আমি পাথরঘাটে আসি না আর পাথরঘাটার কোন খোঁজ খবর রাখি না। আমি না জেনে কোন কথা বলি না! প্রধানমন্ত্রী তারেক রহমান এসব চান না। 


এই পাথরঘাটার কথা উল্লেখ করে বলেন, বিভাগের নাম বরিশাল এর মধ্যে যদি একটা উপজেলা হয় এটা হবে পাথরঘাটা। এই কাজগুলো আমি কেন করি? এগুলো পাথরঘাটার মানুষের জন্য করি! পাথরঘাটা মানুষের জন্য করলে আমার ভালো লাগে। 


তিনি বলেন, আমি এলাকায় আছি গতকালকে বামনা ছিলাম গতকালকে এইখানে জামাতের সাবেক আমির তাকে মাস্ক পড়ে কিছু দুর্বৃত্তরা মারধর করেছে। তাদেরকে বের করতে হবে। এ সময় ওসিকে উদ্দেশ্য করে বলেন, যারা এই কান্ড ঘটিয়েছে তাদেরকে আটক করবেন। এটা যদি আমার দলে লোক হয় তাদেরকে আরো বেশি জবাব দিতে তারা আওতায় আনবেন। আর যারা করছে তারা কৌশল করে এটা করছে কিনা সেটাও খতিয়ে দেখবেন। জামাতের সাথে আমার সম্পর্ক অনেক ভালো আমি সংসদ চালাই যেন যাতে না হয় এবং আমার সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়। আমি যাতে ভালো না করি এজন্য হয়তো কেউ করেছে। 


শেষে নিখোঁজ জেলে পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা চাল বিতরণ করেন জাতীয় সংসদের চিপ হুইপ ও বরগুনা-২ সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close