শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জে কে শান্তকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী      ● ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু      ● তারুণ্যের আলো ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ      ● কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● পাথরঘাটায় চাঁদাবাজদের জায়গা নেই: চিফ হুইপ মনি      ● পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার      ● কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র নিয়ে বিভ্রান্তি      ● মাচায় তরমুজ চাষে লাখপতি এমাদুল      ● অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ      ● ইনানীতে রিসোর্টে আগুনের ভয়াবহতা, প্রাণহানি বেড়ে ১০      ● বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার      ● আজ বিশ্ব বস দিবস, কৃতজ্ঞতা জানান প্রিয় বসকে      
জে কে শান্তকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম

নরসিংদীর পাঁচদোনায় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্তকে দেখতে গিয়ে ভিডিও ধারণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে পাঁচদোনা মোড়ে এ ঘটনা ঘটে।

আহত দুই নারী রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের বাসিন্দা। তারা পাঁচদোনায় একটি ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাঁচদোনা মোড়ে একটি দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসেন কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত। তাকে দেখতে ওই দুই নারী তাদের ভাড়া বাসার ছয়তলা থেকে চারতলায় নেমে আসেন। এ সময় ভিডিও ধারণের একপর্যায়ে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে অপর নারীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খাইরুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার পর বিদ্যুৎস্পৃষ্ট দুই নারী হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close