
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট নতুন পাড়া তারুণ্যের আলো স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে রায়কোট নতুন পাড়া ফিস ওয়ার্ল্ড-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দুবাই প্রবাসী ব্যবসায়ী আহসান উল্লাহ হাজারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন। প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন মজুমদার।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে গান্দাছি দক্ষিণ পাড়া স্পোর্টিং ক্লাব বনাম যজ্ঞশাল ইয়াং স্টার ক্লাব।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মদ আপন-এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ মজুমদার, সমাজসেবক ও রাজনীতিবিদ রুহুল আমিন হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ইস্রাফিল সোহাগ এবং নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাজী ইয়াছিন, ফয়েজুল্লাহ হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন বাহাদুর, যুবদল নেতা আলা উদ্দিন, সুমন মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আশ্রাফ শিমুল, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আরমান মোক্তাদির, সুহৃদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জয়নাল আবেদীন জনি।
খেলার আয়োজক ছিলেন জাহিদুল ইসলাম জিসান, শাকিল মজুমদার, রাফাত হাজারী, রাহুল কাজী, আরমান শেখ, পিয়াস হাজারী ও রানা ভূঁইয়া।
ফাইনাল খেলায় গান্দাছি দক্ষিণ পাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে বিজয়ী হয় যজ্ঞশাল ইয়াং স্টার ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন গান্দাছি দক্ষিণ পাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ আরাফাত।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ