প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম

মাদারীপুরের কালকিনিতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যায়ে উপজেলার উত্তর রমজানপুর নতুন বাজার এলাকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রমজানপুর নতুন বাজার ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
ফাইনাল খেলায় ইয়াংস্টার ফুটবল ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইলেভেন স্টার ফুটবল ক্লাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং রমজানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম হাওলাদার। খেলা শেষে শহিদুল ইসলাম হাওলাদার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এসময়ে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ