সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান      ● জনগণ একদিকে, মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী      ● ফেসবুকে চাকু ও আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ভিডিও, সুইট গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ২      ● ভালুকায় শিক্ষককে হামলা ও মেয়েকে অপহরণের অভিযোগে মানববন্ধন      ● পূজায় নাশকতার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী      ● রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ল আরও ২৪ ঘণ্টা      ● ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● পঞ্চগড়ে জাহানারা ডেন্টাল কেয়ারে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন      ● রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু      ● পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি      ● মাদারগঞ্জে আরও দুই গ্যাসকূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স      ● পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক      
কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙ্গালী, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম খান শান্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের হাতে ল্যাপটপ তুলে দেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬   কেন্দুয়া   নেত্রকোনা   বাল্যবিবাহ প্রতিরোধ   কন্যাশিশুর অধিকার   র‍্যালি   আলোচনা সভা   ফ্যামিলি কার্ড   ল্যাপটপ বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close