সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু      ● পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি      ● মাদারগঞ্জে আরও দুই গ্যাসকূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স      ● পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক      ● জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন      ● বেলাবতে রাস্তা নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ মা-মেয়েদের মারধরের অভিযোগ      ● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত      ● পাইকগাছায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন      ● হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বিরও      ● তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস      ● আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী      
রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম

রাজবাড়ীর কালুখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এস এম রেজাউল করিম।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পিডিবিএফের ‘কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সুজাত শেখ এবং সেলফ অফিসার অসীম বল্লভ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশ নেন। এতে নেতৃত্বের গুণাবলি, সমিতি পরিচালনার পদ্ধতি, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং দারিদ্র্য বিমোচনে নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সামাজিক উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নেতৃত্ব দেবেন এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমিতি পরিচালনায় সক্ষমতা তৈরি এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তাঁদের আরও সচেতন ও দক্ষ করে তোলার প্রত্যাশা করা হচ্ছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কালুখালী   রাজবাড়ী   পিডিবিএফ   নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ   সামাজিক উন্নয়ন   নারী ক্ষমতায়ন   পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন   বাল্যবিবাহ প্রতিরোধ   যৌতুক প্রতিরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close