সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি      ● মাদারগঞ্জে আরও দুই গ্যাসকূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স      ● পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক      ● জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন      ● বেলাবতে রাস্তা নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ মা-মেয়েদের মারধরের অভিযোগ      ● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত      ● পাইকগাছায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন      ● হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বিরও      ● তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস      ● আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী      ● ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবি, বিতর্কে মোদি সরকার      
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম

দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শুরু হবে। শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে। এর আগে সাত ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার পাঁচ ধাপে ভোট নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার জানান, যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় পার হয়ে গেছে অথবা নির্ধারিত সময়ের মধ্যে যেসব পরিষদের নির্বাচনী চক্রের আইনি মেয়াদ পূর্ণ হবে, সেগুলোর ভোট ২৭ মে’র মধ্যে সম্পন্ন করা হবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, কোনো নির্দিষ্ট অঞ্চলকে আলাদা না রেখে সব জেলায় একযোগে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে। তবে জেলা সদর উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদ এবং যেসব পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রথম দিকে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ বিবেচনায় নিয়ে প্রথম ধাপের ভোটগ্রহণের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ইউনিয়ন পরিষদ নির্বাচন   ইউপি নির্বাচন ২০২৭   নির্বাচন কমিশন   ভোটের তারিখ   আবুল ফজল মো. সানাউল্লাহ   বাংলাদেশের নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close