রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডিএসইতে লেনদেন বাড়ল, সিএসইতে কমল      ● দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে      ● রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী      ● সৌদিতে হুতিদের হামলায় ওমরাহ যাত্রীর মৃত্যু      ● গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২      ● ক্ষতিকর কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা      ● চাঁপাইনবাবগঞ্জে সারের হাহাকার      ● পায়রায় প্রশাসনকে উপেক্ষা করে মা ইলিশ শিকার      ● হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার      ● ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু      
ডিএসইতে লেনদেন বাড়ল, সিএসইতে কমল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম

দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা কমেছে।

রোববার (১১ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৩৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৫৩৩ কোটি ২০ লাখ টাকা।

রোববার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টির দাম বেড়েছে, ২৬৪টির কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির শেয়ারদর বেড়েছে, ১২৩টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইতে শেয়ার ও ইউনিটের মোট লেনদেন হয়েছে ৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ৪ কোটি টাকার বেশি কম। আগের দিন বাজারটিতে ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close