রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২      ● ক্ষতিকর কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা      ● চাঁপাইনবাবগঞ্জে সারের হাহাকার      ● পায়রায় প্রশাসনকে উপেক্ষা করে মা ইলিশ শিকার      ● হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার      ● ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু      ● দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্ব ও বাস্তবতা      ● ময়লা ফেলা নিয়ে ভাবি-ভাস্তেকে কুপিয়ে জখম      ● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      
গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:২৫ পিএম

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২১) পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত এসে অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ওই নারীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃতরা হলেন—উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আলম মিয়ার ছেলে সৈকত (২৭) ও উল্যাহ সোনাতলা গ্রামের বাদল মিয়ার ছেলে মুস্তাকিম (২১)।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই গৃহবধূ শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলায় তাঁর বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বোনারপাড়ায় পৌঁছালে তাঁর বোনজামাইয়ের পূর্বপরিচিত সৈকতের সঙ্গে দেখা হয়। এ সময় সুযোগ বুঝে সৈকত তাঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলে। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার বদলে সৈকত ও তার সহযোগী মুস্তাকিম ওই গৃহবধূকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়।

সেখানে আনুমানিক রাত ১০টার দিকে ওই দুই যুবক গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পালাক্রমে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাঁর আত্মচিৎকারে স্থানীয়রা অভিযুক্ত সৈকত ও মুস্তাকিমকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close