শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১৫ বিলিয়ন ডলার      ● অটোরিকশাচালকদের দাবির পক্ষে বক্তব্য নিয়ে সমালোচনা, বললেন ডিএনসিসি প্রশাসক      ● ‘দেশু ৭’-এর মঞ্চে বড় ঘোষণা জিতের, দেবের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা      ● কানাডার পুলিশ কর্মকর্তা চরিত্রে জায়েদ খান      ● ইরানের সঙ্গে আলোচনা চলছে, হামলা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের      ● মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও ভালো আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া      ● ছুটির সকালেই বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট      ● ২ পেসার ও ৩ স্পিনার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড      ● নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ      ● পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যাংকের নতুন উদ্যোগ      
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১৫ বিলিয়ন ডলার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৮ অক্টোবর পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার, যা প্রায় ৩৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের দিন ৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার।

হিসাব অনুযায়ী, এক দিনে গ্রস রিজার্ভ বেড়েছে ৩৪ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে ৩৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বৈদেশিক মুদ্রার রিজার্ভ   বাংলাদেশের রিজার্ভ   বাংলাদেশ ব্যাংক   গ্রস রিজার্ভ   নিট রিজার্ভ   বিপিএম-৬   আইএমএফ   ডলার রিজার্ভ   দেশের অর্থনীতি   অর্থনৈতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close