রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ক্ষতিকর কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা      ● চাঁপাইনবাবগঞ্জে সারের হাহাকার      ● পায়রায় প্রশাসনকে উপেক্ষা করে মা ইলিশ শিকার      ● হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার      ● ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু      ● দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্ব ও বাস্তবতা      ● ময়লা ফেলা নিয়ে ভাবি-ভাস্তেকে কুপিয়ে জখম      ● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      
ক্ষতিকর কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। মানহীন এবং নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রি ও প্রদর্শনের দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে কাঁচপুর বাজারের বিভিন্ন বিপণিবিতানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় কাঁচপুর এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে স্কিন ক্রিম, ফর্সাকারী ক্রিম, লিপস্টিক এবং বেবি পাউডারের মতো সংবেদনশীল কসমেটিকস পণ্যে অনিয়ম ধরা পড়ে।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় মোট ২৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁয়ের ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার। এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াসির আরাফাত প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে অনিয়মের বিষয়টি আদালতে উপস্থাপন করেন। পুরো অভিযানে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কাঁচপুর পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, অননুমোদিত ও মানহীন কসমেটিকস ব্যবহার মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের বেবি পাউডার বা নারীদের স্কিন ক্রিমে এ ধরনের তথ্যহীন উপাদান মারাত্মক চর্মরোগসহ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close