রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পায়রায় প্রশাসনকে উপেক্ষা করে মা ইলিশ শিকার      ● হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার      ● ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু      ● দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্ব ও বাস্তবতা      ● ময়লা ফেলা নিয়ে ভাবি-ভাস্তেকে কুপিয়ে জখম      ● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      ● চুরির অভিযোগে গণপিটুনি, হতাহত ২      ● যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’      
পায়রায় প্রশাসনকে উপেক্ষা করে মা ইলিশ শিকার
প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারির তোয়াক্কা না করে পায়রা নদীসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে অবাধে চলছে মা ইলিশ শিকার। প্রজনন মৌসুমের এই সরকারি নিষেধাজ্ঞার সময়েও এক শ্রেণির অসাধু জেলে বেপরোয়াভাবে ইলিশ শিকারে লিপ্ত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পায়রা নদীর পাংগাশিয়া, আলগী, লেবুখালী ও আংগারিয়া এলাকা এবং মুরাদিয়া, লোহালিয়া ও পাণ্ডব নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন এ অবৈধ মাছ শিকার চলছে। নদীগুলোতে মাছ ধরার ট্রলারে অত্যাধুনিক ‘ফাইটার ইঞ্জিন’ সংযোজন করে অসাধু জেলেরা দাপিয়ে বেড়াচ্ছেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পাংগাশিয়ার হাজীর হাট ও রাজাগঞ্জ এলাকার মধ্যবর্তী পায়রা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫টি মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে জেলেরা নির্বিঘ্নে জাল ফেলে মা ইলিশ শিকার করছেন। অথচ জাতীয় সম্পদ রক্ষার্থে সরকার ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতে কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় পাংগাশিয়া এলাকার বাসিন্দা মো. ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে যদি নির্বিচারে মা ইলিশ ধ্বংস করা হয়, তবে অচিরেই আমাদের নদীগুলো ইলিশশূন্য হয়ে পড়বে। ভবিষ্যতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে জাতীয় মাছ ইলিশ। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি।”

নদীতীরবর্তী সচেতন মহলের আশঙ্কা, প্রজনন মৌসুমে এভাবে মা ইলিশ নিধন অব্যাহত থাকলে আগামী মৌসুমে ইলিশের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক ইলিশ উৎপাদনে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, “আমাদের একটিমাত্র টহল টিম রয়েছে এবং তারা একটু আগেই ওই এলাকা থেকে ঘুরে এসেছে। সীমিত জনবল ও লজিস্টিক সংকটের কারণে সব এলাকায় সমানভাবে নজরদারি বজায় রাখা কঠিন হচ্ছে। তবে টহল কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা চলছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “আমি আজ সকাল থেকে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে একটি দাপ্তরিক মিটিংয়ে ব্যস্ত ছিলাম। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের প্রত্যাশা, কেবল লোকদেখানো নয়, বরং মা ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close