রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু      ● দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্ব ও বাস্তবতা      ● ময়লা ফেলা নিয়ে ভাবি-ভাস্তেকে কুপিয়ে জখম      ● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      ● চুরির অভিযোগে গণপিটুনি, হতাহত ২      ● যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’      ● এএসআই হাবিবুর রহমান খানের শ্রেষ্ঠত্ব পুরস্কার      ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন      
ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু
প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম

দিনাজপুরের খানসামায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে আবিদ হাসান নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ ওই এলাকার আশিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে দুই শিশুসঙ্গীর সঙ্গে খেলছিল আবিদ। এ সময় পুকুরের পানি ছিটানোর পর তিন শিশু দৌড়ে রাস্তার দিকে চলে যায়। তখন অন্য দুই শিশু রক্ষা পেলেও ট্রলির চাকায় পিষ্ট হয় আবিদ। এতে গুরুতর আহত হয় সে।

পরে ট্রলিচালক শিশুটিকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় পুকুরে মাছ ধরছিলেন পুকুরের মালিক মামুন। শিশুদের গায়ে পানি ছিটানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি পুকুরে মাছ ধরছিলাম ঠিকই, কিন্তু শিশুদের গায়ে পানি ছিটাইনি।”

এদিকে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ধরনের মৃত্যু কখনোই কাম্য নয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারও অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি ট্রলিতে আগুন দেওয়ার ঘটনাটিও খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চার বছরের শিশুর এমন অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুর্ঘটনার পর ট্রলিতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close