রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার      ● ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু      ● দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্ব ও বাস্তবতা      ● ময়লা ফেলা নিয়ে ভাবি-ভাস্তেকে কুপিয়ে জখম      ● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      ● চুরির অভিযোগে গণপিটুনি, হতাহত ২      ● যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’      ● এএসআই হাবিবুর রহমান খানের শ্রেষ্ঠত্ব পুরস্কার      
হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম

ফেনীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশের সাইবার সেল ইউনিট। রোববার (১১ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় পুলিশ সুপারসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোন উদ্ধারের এ উদ্যোগে প্রযুক্তির সহায়তায় নাগরিকদের সম্পদ পুনরুদ্ধারে পুলিশের কার্যক্রমের বিষয়টি উঠে এসেছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close