শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      ● শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী      ● ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি      ● এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার      ● বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল      ● আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী      ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় ডা. সোহেল      ● মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০      ● আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট      ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না : শিক্ষামন্ত্রী      ● দেশে কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার      
ব্যাংক খাতের ক্ষতি কাটাতে ৫–৮ বছর প্রয়োজন: গভর্নর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম

ব্যাংক খাতের ব্যাপক আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠতে পাঁচ থেকে আট বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক পিএলসি আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আর্থিক খাতে অর্থপাচার ও অনিয়মের ব্যাপকতা তুলে ধরে গভর্নর বলেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশই লুট হয়ে গিয়েছিল।

আর্থিক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার সুযোগব্যয় তুলে ধরে মোস্তাকুর রহমান বলেন, এই অর্থ দিয়ে সরকার দুই কোটি পরিবারকে সহায়তা দিতে পারত। এমনকি পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্পও নির্মাণ করা সম্ভব হতো।

ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, লুটেরা গোষ্ঠী জনগণের অর্থ লুট করেছে। এটি সাধারণ চুরি নয়; এটি ছিল লুটপাট।

গভর্নর আশ্বস্ত করে বলেন, ব্যাপক আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং লুট হওয়া সম্পদ পুনরুদ্ধারে ইতোমধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close