রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
‘রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে’, দিল্লিতে সিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, বিক্ষোভ ঘিরে রাজধানীকে কার্যত অচল করে দেওয়া হয়েছিল এবং আটকের পর তাঁদের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

রোববার (১১ অক্টোবর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস বলেন, ‘পুরো দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে। রাষ্ট্র তার নিজের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘দিল্লি পুলিশ জোর করে বিমানে ঢুকে আমাদের অপহরণ করেছে।’ দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং একজন ব্যক্তিকে রক্ষা করতেই এসব করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দলটির নেতা আশুতোষ রাঙ্কা বলেন, ‘এই লড়াই এখন শুরু হয়েছে।’ বিক্ষোভকে যেভাবে যুদ্ধের মতো পরিস্থিতিতে পরিণত করা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আইনজীবীর সঙ্গে কথা বলতে না দেওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলনে সৌরভ দাস অভিযোগ করেন, শনিবার আটক হওয়ার পর পুলিশ তাঁদের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি। আটকের সময় তাঁদের মোবাইল ফোন জব্দ করা হয় বলেও জানান তিনি।

সৌরভ দাস বলেন, ফোনগুলো হ্যাক করা হয়েছে কি না কিংবা সেগুলোতে প্রমাণ বসিয়ে দেওয়া হয়েছে কি না, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। ফোন জব্দ করার পর পুলিশ কোনো জব্দতালিকার কপিও দেয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মুক্তির পর যা বললেন অভিজিৎ দীপকে

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার রাজ্যসভার সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবালের বাসা থেকে বের হওয়ার সময় জানান, দাদির মৃত্যুর পর পরিবারের পাশে থাকতে তিনি বাড়ি ফিরছেন।

আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পাওয়া অভিজিৎ বলেন, দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

দিল্লিতে বিক্ষোভ ঘিরে নেওয়া পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘কী ঘটেছে, তা পুরো বিশ্ব দেখেছে। জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দিতে পুরো দিল্লিকে অচল করে দেওয়া হয়েছিল।’

সিইসিকে সুরক্ষা দিতে গিয়ে কেন লাখ লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিক্ষোভের ডাক নেহা বোরার

এদিকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাও দিল্লির আর কে আশ্রম এলাকায় বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভারত   দিল্লি   ককরোচ জনতা পার্টি   সিজেপি   জ্ঞানেশ কুমার   প্রধান নির্বাচন কমিশনার   সৌরভ দাস   অভিজিৎ দীপকে   নরেন্দ্র মোদি   অমিত শাহ   বিক্ষোভ   ভারতীয় রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close