শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার      ● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      ● জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প      ● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা      ● নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির      ● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      ● রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      
আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৩১ পিএম

ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা মোকাবিলায় তাদের গুরুত্বের বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে পাঠানো বার্তায় মোজতবা খামেনি এসব কথা বলেন।

বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তাদের অবদান আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে গ্রাম ও ছোট জনবসতি—সব জায়গায় নিরাপত্তা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি ও সামুদ্রিক সীমান্ত থেকে শুরু করে সমতল ভূমি, বনাঞ্চল ও দেশের কেন্দ্রীয় এলাকাগুলোতেও তাদের দায়িত্ব পালন করতে হয়।

তিনি আরও বলেন, বাহিনীর সদস্যদের সাহসিকতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণেই দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ বাহিনী দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী স্তম্ভ।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মী পর্যায় থেকে শুরু করে থানা ও পুলিশ ফাঁড়ি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরালো হয়েছে। বিশেষ করে বিভিন্ন পর্যায়ের যুদ্ধ ও সংঘাতের সময় তাদের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মার্কিন-জায়নবাদী শত্রুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সম্মুখসারির সদস্যদের লক্ষ্যবস্তু করতে বিশেষ মনোযোগ ও প্রচেষ্টা চালিয়েছে বলেও বার্তায় দাবি করেন মোজতবা খামেনি। তার মতে, এসব প্রচেষ্টা বাহিনীটির গুরুত্ব আরও স্পষ্ট করেছে।

তিনি আরও বলেন, সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তার ভিত্তিগুলোর ওপর আঘাত ও বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চালানো হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে বিন্দুমাত্র বিচ্যুত হননি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোজতবা খামেনি   ইরান   ইরানের সর্বোচ্চ নেতা   আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী   যুক্তরাষ্ট্র   ইসরাইল   মধ্যপ্রাচ্য   ইরান-ইসরাইল সংঘাত   নিরাপত্তা   আন্তর্জাতিক সংবাদ   বার্তা সংস্থা মেহের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close