শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      ● ফ্রান্সে বসবাস, দেশে এসে ভাড়ায় ডাকাতি—ডিবির হাতে ধরা নাসির      ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ      ● ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’      ● ডিবি পরিচয়ে প্রবাসফেরত যাত্রীদের টার্গেট, নেপথ্যে মাফিয়া চক্র      ● ৮৩ রানে থামলেন তানজিদ, হাতছাড়া হলো একাধিক রেকর্ড      ● ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি      ● ফায়ারিং স্কোয়াডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড, সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের      ● মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের নেতাদের ছবি      ● একে একে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী      ● দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১৫ বিলিয়ন ডলার      ● অটোরিকশাচালকদের দাবির পক্ষে বক্তব্য নিয়ে সমালোচনা, বললেন ডিএনসিসি প্রশাসক      
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম

শুধু প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি অর্জন করলেই কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে তরুণদের বাস্তবমুখী শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের যুগে এবং আধুনিক কর্মক্ষেত্রে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন জরুরি।

দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। শ্রেণিকক্ষে মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ এবং যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয় উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। তবে ইংরেজি চর্চার পাশাপাশি নিজস্ব ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করাও প্রয়োজন।

তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তোলা গেলে তারা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার পথ সুগম করতে হবে।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ববি হাজ্জাজ   প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী   দক্ষতা উন্নয়ন   প্রযুক্তিগত দক্ষতা   ইংরেজি শিক্ষা   তরুণ সমাজ   কর্মমুখী শিক্ষা   বাংলাদেশের অর্থনীতি   ইউল্যাব   টেসলবিডি   আন্তর্জাতিক সম্মেলন   কর�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close