শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      ● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      ● ফ্রান্সে বসবাস, দেশে এসে ভাড়ায় ডাকাতি—ডিবির হাতে ধরা নাসির      ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ      ● ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’      ● ডিবি পরিচয়ে প্রবাসফেরত যাত্রীদের টার্গেট, নেপথ্যে মাফিয়া চক্র      ● ৮৩ রানে থামলেন তানজিদ, হাতছাড়া হলো একাধিক রেকর্ড      ● ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি      ● ফায়ারিং স্কোয়াডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড, সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের      ● মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের নেতাদের ছবি      ● একে একে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী      
আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম

রাজধানীর আর্মি গলফ ক্লাবে উদ্বোধন হয়েছে আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। শুক্রবার (৯ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. সাজ্জাদ হোসেন।

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন. হোসেন, চিফ মার্কেটিং অফিসার গালিব মোহাম্মদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মেহেদী আরিফ মোজাম্মেল, ডিরেক্টর অ্যাডমিন শাহ মোহাম্মদ নূর-ই সাইফুল্লাহ ফয়সালসহ গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আনোয়ার ইস্পাত, আনোয়ার সিমেন্ট ও আর্মি গলফ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আনোয়ার ইস্পাত   আনোয়ার সিমেন্ট   প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট   ৯ম প্রেসিডেন্ট কাপ   আর্মি গলফ ক্লাব   আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ   গলফ   ক্রীড়াঙ্গন   ক্রীড়া সংবাদ   ঢাকা সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close