বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      ● ক্ষুধা নিয়ন্ত্রণে বেছে নিন স্বাস্থ্যকর স্ন্যাক্স      ● আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই রূপপুরের অপেক্ষায় বাংলাদেশ      ● ৪৩ ম্যাচ ধরে অপ্রতিরোধ্য স্পেন      ● কিউ-ক্যাশের সেবা বন্ধের অবসান, স্বাভাবিক লেনদেন      ● হানিফসহ ৪ আ. লীগ নেতার মামলার রায় যেকোনো দিন      
অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন
প্রতিনিধি, বাউফল(পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম

পটুয়াখালীর বাউফলে ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৫০০ মিটার দূরে এবং সরকারি নার্সিং ইনস্টিটিউটের ফটকের বিপরীতে প্রতিষ্ঠানটির কার্যক্রম চললেও এর বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বেশ সুসজ্জিত। চক্ষু পরীক্ষা-নিরীক্ষার জন্য সেখানে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতিও রয়েছে। এ সময় এক স্কুলশিক্ষিকা চিকিৎসকের অপেক্ষায় ছিলেন। তিনি জানান, এখানে চক্ষু চিকিৎসক চিকিৎসা দেন এবং ভালো সেবা পাওয়া যায়—এমন ধারণা থেকেই তিনি সেখানে এসেছেন।

তবে ওই সময় চেম্বারে কোনো চিকিৎসক ছিলেন না। রিসেপশনে থাকা এক ব্যক্তি জানান, চিকিৎসক লাঞ্চে গেছেন এবং ২০ মিনিটের মধ্যে ফিরবেন। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর এক নারী প্রতিষ্ঠানে এসে চেম্বারে বসেন। পরে তিনি অ্যাপ্রোন পরে চিকিৎসকের আসনে বসেন।

তবে চক্ষুরোগ ও ওষুধের বৈজ্ঞানিক নামসহ চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সুস্পষ্ট উত্তর দিতে পারেননি ওই নারী। একপর্যায়ে তিনি জানান, খুলনা থেকে এক বছরের একটি কোর্স করেছেন এবং প্রায় পাঁচ বছর ধরে চক্ষু চিকিৎসার সঙ্গে যুক্ত।

তবে তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন কিংবা চক্ষু চিকিৎসা দেওয়ার অনুমোদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সনদ দেখাতে পারেননি তিনি।

এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালিদুর রহমান বলেন, ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র’ পরিচালনার কোনো অনুমতি তার দপ্তর থেকে দেওয়া হয়নি। এমনকি প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কেও তিনি অবগত নন।

চক্ষু চিকিৎসার মতো সংবেদনশীল সেবা কারা দিচ্ছেন, তাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও চিকিৎসা দেওয়ার অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:   বাউফল   পটুয়াখালী   চক্ষু চিকিৎসা   অনুমোদনহীন চক্ষু কেন্দ্র   গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র   সিভিল সার্জন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close