বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার      ● দেনমোহর, হাইকোর্ট, পারিবারিক আদালত, মুসলিম পারিবারিক আইন, ক্ষতিপূরণ, নিকাহনামা, খোরপোশ, সুপ্রিম কোর্ট      ● দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ‘সংঘবদ্ধ চক্রের’ দখলে      ● বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ      ● ট্রাম্পের গাজা পরিকল্পনা থমকে গেছে, বন্ধ হয়নি ইসরায়েলি হামলা      ● অক্টোবরে ৫ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার      ● রাশিয়ার উপকূলে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন      ● যক্ষ্মা শনাক্তে জাপানের ১ লাখ ৪৫ হাজার ডলার অনুদান      ● শেষ মৌসুমেও ইলিশের দেখা নেই, জেলেদের ঘাড়ে ঋণের বোঝা      ● বিজিবির বাধায় সীমান্ত থেকে ফিরে গেল ৭ ভারতীয়      ● ৭ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা      ● ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২      
আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:২৩ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ৩৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৪।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার আলগারচর এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে শাহিন আলম (২৩) এবং বরগুনা জেলার বেতাগী থানার কিসমত করুনা এলাকার মো. বুদুম খানের ছেলে বাবুল (৩২)।



এসআরবি-৪ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৪ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে আশুলিয়া, সাভার ও ধামরাইসহ আশপাশের এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   সাভার   গাঁজা উদ্ধার   মাদক কারবারি   মাদকদ্রব্য   মাদকবিরোধী অভিযান   এসআরবি-৪   ঢাকা   ১৩৭ কেজি গাঁজা   মাদক মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close