সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      ● যুক্তরাষ্ট্রে ‘খালেদা জিয়া ওয়ে’      
নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নলছিটির জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নম্বর-৮ দায়ের করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:   ঝালকাঠি   নলছিটি   শ্রমিক লীগ   শহিদ আলম   সন্ত্রাসবিরোধী আইন   গ্রেপ্তার   নলছিটি থানা   ঝালকাঠির খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close