মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      
নিষেধাজ্ঞার খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ৩:৪১ PM

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে আগামী ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞার খবর ও বাজারে তাজা ইলিশের চাহিদা বাড়ায় জেলার বিভিন্ন বাজারে বেড়েছে ইলিশের দাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

বুধবার সকালে চাঁদপুরের মতলব বাজার, নারায়ণপুর বাজার, মুন্সিরহাট ও নায়েরগাঁও বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে ইলিশের দাম বেড়েছে। বেশি দামের কারণে অনেক ক্রেতাই ইলিশ না কিনে ফিরে যাচ্ছেন।

মতলব বাজারে মাছ কিনতে আসা ছানাউল্লাহ বলেন, ‘দিন শেষ হলেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আসবে। এখন সাগর থেকে সব নৌকা ঘাটে এসেছে। এ কারণে ইলিশের দাম অনেক বেড়ে গেছে।’

ক্রেতা জাইমা আক্তার বলেন, ‘ইলিশের দাম স্বর্ণের দামের মতো হয়ে গেছে। ভরা মৌসুমেও দাম কমছে না। ইচ্ছে থাকলেও আমরা ইলিশ কিনে খেতে পারি না।’

বাজারে ২০০ গ্রাম ওজনের ছোট আকারের চারটি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মতলব বাজারের মাছ ব্যবসায়ী সুকুমার দাস বলেন, ‘এবার মৌসুমে কমবেশি ইলিশ পাওয়া গেছে। তবে তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম কমেনি। বড় আকারের ইলিশের চাহিদা বেশি, তাই দামও বেশি। আমরা বেশি দামে কিনি, এজন্য বেশি দামে বিক্রি করি।’

মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের এই অভিযান পরিচালনা করা হবে। এ সময় নদী ও সাগরে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। অভিযান বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ‘মা ইলিশের প্রজননের জন্য এই ২২ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা সফল করতে জেলে ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলে পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের সচেতন করা হচ্ছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:   চাঁদপুর   ইলিশ   ইলিশের দাম   মা ইলিশ   ইলিশ আহরণ নিষেধাজ্ঞা   পদ্মা নদী   মেঘনা নদী   মৎস্য বিভাগ   চাঁদপুরের ইলিশ   ইলিশের বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close