প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর সাদেকুর রহমান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ অনেকে।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাসহ উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত সবাই দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি