বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      ● ক্ষুধা নিয়ন্ত্রণে বেছে নিন স্বাস্থ্যকর স্ন্যাক্স      ● আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই রূপপুরের অপেক্ষায় বাংলাদেশ      ● ৪৩ ম্যাচ ধরে অপ্রতিরোধ্য স্পেন      ● কিউ-ক্যাশের সেবা বন্ধের অবসান, স্বাভাবিক লেনদেন      ● হানিফসহ ৪ আ. লীগ নেতার মামলার রায় যেকোনো দিন      ● বকেয়া দেনমোহর নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়      ● এআইয়ের সুফল পেতে কিছু ঝুঁকি মেনে নেওয়া যায়: স্যাম অল্টম্যান      ● সব শিশুকে শিশু একাডেমির আওতায় আনার উদ্যোগ      
সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম

পূজার আবহে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। সিনেমাটি ঘিরে অভিনেতা নির্বাচন, শুটিংয়ের অভিজ্ঞতা, প্রতিযোগিতা ও ব্যক্তিগত ভাবনা নিয়ে কথা বলেছেন সৃজিত ও টোটা।

শরৎচন্দ্রের চরিত্রে টোটা রায়চৌধুরীকে নেওয়ার বিষয়ে সৃজিত জানান, টোটা তার প্রথম পছন্দ ছিলেন। তবে শুরুতে অন্য একজন অভিনেতার কথাও তার মাথায় ছিল। শরৎচন্দ্রের বিভিন্ন বয়সের ছবি নিয়ে দীর্ঘদিন ভাবার পর শেষ পর্যন্ত টোটাকেই চরিত্রটির জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয়।

অন্যদিকে প্রস্তাব পাওয়ার পর কিছুক্ষণ নীরব ছিলেন টোটা। তিনি বলেন, সৃজিতের প্রস্তাবে প্রথমে কিছুটা বিস্মিত হয়েছিলেন। এত বড় একটি চরিত্রে অভিনয় করা ঝুঁকিপূর্ণ হবে কি না, তা নিয়েও ভাবনা ছিল। তবে পরিচালকের ওপর আস্থা থাকায় শেষ পর্যন্ত চরিত্রটি গ্রহণ করেন।

সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে টোটা বলেন, পরিচালক তার সিনেমার প্রতিটি বিষয় নিয়ে অত্যন্ত পরিষ্কার থাকেন। ফলে অভিনেতার দায়িত্বও বেড়ে যায়। পরিচালকের ভাবনা বুঝে তার মধ্যে নিজের অভিনয়ের জায়গা তৈরি করাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।

শুটিংয়ের সময় সৃজিতের মেজাজ গরম হওয়ার প্রসঙ্গে পরিচালক জানান, তিনি চিৎকার করে পরিস্থিতি সামলাতে চান না। তবে শুটিংয়ে কোনো সমস্যা হলে দলের সদস্যরা তা বুঝতে পারেন। অবশ্য ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর শুটিংয়ে বড় কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

পূজায় একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় প্রতিযোগিতা নিয়েও কথা বলেন সৃজিত। তার দাবি, অন্য ছবির তুলনায় তার সিনেমার হলসংখ্যা কম হতে পারে। তবে ছবিটি ভালো ফল করবে বলে আশাবাদী তিনি।

সাফল্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সৃজিত বলেন, নতুন করে সাফল্যের পেছনে দৌড়াতে চান না। ২০১০ সাল থেকে প্রতি বছর ব্যবসাসফল সিনেমার পাশাপাশি সমালোচকদের প্রশংসা পায়—এমন একটি ছবি নির্মাণের চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

সুস্থ প্রতিযোগিতার ওপর জোর দিয়ে সৃজিত বলেন, প্রতিযোগিতা থাকা ভালো, তবে তা কোনোভাবেই মাত্রা ছাড়ানো উচিত নয়। অতীতে প্রতিযোগিতা কখনো কখনো অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছিল বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে টোটা রায়চৌধুরী জানান, ক্যারিয়ারে সাফল্য ও ব্যর্থতা—দুই অভিজ্ঞতাই তার হয়েছে। একসময় বাংলা সিনেমায় তাকে কম কাজ দেওয়া হলেও বিষয়টিকে ব্যক্তিগত হীনমন্যতা হিসেবে দেখেননি তিনি। বরং তার মতে, এতে তার পাশাপাশি ইন্ডাস্ট্রিরও ক্ষতি হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close