বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাগুরায় ১৪ বছর জাল সনদে সরকারি চাকরির অভিযোগ      ● আনোয়ারায় হাসপাতালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ      ● কোম্পানীগঞ্জের রামপুরে শিক্ষা মানোন্নয়ন সভা      ● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      
কিউ-ক্যাশের সেবা বন্ধের অবসান, স্বাভাবিক লেনদেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব সেবা চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস, কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়।

সেবা দ্রুত স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে। এরপর মঙ্গলবার রাতে কিউ-ক্যাশ কর্তৃপক্ষ জানায়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিক হয়েছে।

এদিকে ব্যাংক এশিয়া এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। ফলে গ্রাহকরা এখন স্বাভাবিকভাবে এসব সেবা ব্যবহার করে লেনদেন করতে পারবেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close