মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্বপ্নে মাসের বাজারে সাশ্রয়ের সুযোগ      ● সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের      ● ভারতের প্রথম এইচপিভি ভ্যাকসিন পেল ডব্লিউএইচওর স্বীকৃতি      ● বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির      ● ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার      ● অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন      ● যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ      ● মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ      ● মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা      ● আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়      ● ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার      ● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      
স্বপ্নে মাসের বাজারে সাশ্রয়ের সুযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম

মাসের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ কমাতে বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলমান এ আয়োজনে দুধ, তেল, আটা, চাল, ডাল, নুডলস, পাস্তা, জুস ও বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্যে বিশেষ মূল্যছাড় ও একটি কিনলে একটি ফ্রি অফারও রয়েছে।

এই বিশেষ আয়োজনে অলিভ অয়েলে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং আইসক্রিমে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া মাসের বাজারের অন্যতম প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল ও আটাতেও রাখা হয়েছে বিশেষ মূল্যছাড়। চালের মধ্যে মিনিকেট প্রিমিয়াম চাল প্রতি কেজি ৬৫ টাকা এবং মিনিকেট স্ট্যান্ডার্ড চাল প্রতি কেজি ৫৭ টাকায় পাওয়া যাচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পরিবারের মাসিক বাজারকে আরও সাশ্রয়ী করতে বিস্কুট, জুস, পাস্তা, নুডলস, সস ও অন্যান্য খাদ্যপণ্যেও থাকছে বিশেষ অফার। নির্দিষ্ট বিস্কুট তিনটি কিনলে একটি ফ্রি, নিউট্রিলাইফ জুসে ৬০ টাকা এবং পাস্তায় ৫৫ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এছাড়া নির্বাচিত নুডলস ও অন্যান্য পণ্যেও বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।

স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, মাসের বাজারের প্রয়োজনীয় পণ্যগুলো একসঙ্গে কেনাকাটার ক্ষেত্রে ভোক্তারা যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পণ্য নিতে পারেন, সে লক্ষ্যেই এ বিশেষ মূল্যছাড়ের আয়োজন। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের খাদ্যপণ্যেও মূল্যছাড় রাখার মাধ্যমে মাসিক বাজারকে আরও সুবিধাজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বপ্ন   মাসের বাজার   মূল্যছাড়   ডিসকাউন্ট   নিত্যপ্রয়োজনীয় পণ্য   চাল   ডাল   আটা   অলিভ অয়েল   আইসক্রিম   খাদ্যপণ্য   কেনাকাটা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close