মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের      ● ভারতের প্রথম এইচপিভি ভ্যাকসিন পেল ডব্লিউএইচওর স্বীকৃতি      ● বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির      ● ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার      ● অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন      ● যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ      ● মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ      ● মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা      ● আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়      ● ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার      ● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      ● সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম

ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার দাবি করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের নিক্ষেপ করা মিসাইলটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

আন্তর্জাতিক বিমানগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তাও দিয়েছেন ইয়াহিয়া সারি। তিনি বলেন, এই আকাশসীমা এখন হুথিদের সামরিক অভিযানের আওতাভুক্ত।

একইসঙ্গে সৌদি আরবের জাজান অঞ্চলের আল-দাগারির ক্যাম্পে সেনা সমাবেশের ওপরও বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেন হুথি সামরিক মুখপাত্র।

হুথিদের দাবি, এসব হামলায় সৌদি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:   সৌদি আরব   হুথি   ইয়েমেন   আভা বিমানবন্দর   ব্যালিস্টিক মিসাইল   মিসাইল হামলা   জাজান   সৌদি আকাশসীমা   ইয়াহিয়া সারি   মধ্যপ্রাচ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close