মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ১০৭      ● নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম      ● সাগরজলে পুণ্যস্নান শেষে ঘরে ফিরছেন রাস উৎসবের ভক্তরা      ● বসুরহাট পৌরসভায় ছাত্রলীগ নেতার চাকরি, নানা অনিয়মের অভিযোগ      ● নওগাঁর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ পরোয়ানা, অবশেষে গ্রেপ্তার      ● রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক      ● রাজবাড়ীতে শেখ সোহেল রানা টিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা      ● কীভাবে ফিরবেন, তা ঠিক করবে বাংলাদেশ-ভারত: জাহেদ উর রহমান      ● তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ      ● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       
দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ১০৭
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাশ উৎসবে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। গত ২২ ও ২৩ নভেম্বর রাতভর বিশেষ অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা তাদের আটক করেন। পরে বন আইনের বিভিন্ন ধারায় তাদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে ছেড়ে দেওয়া হয়।

চাঁদপাই বন বিভাগ জানায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতি বছরই ঐতিহ্যবাহী রাশ উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এই উৎসব ও পুণ্যস্নানে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে পূর্বনির্ধারিত ৫টি রুট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আটককৃত ব্যক্তিরা নির্ধারিত সেই রুটগুলো ব্যবহার না করে এবং নিজেদের প্রকৃত নাম-পরিচয় গোপন রেখে গোপনে ও অবৈধ পথে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টা করছিলেন।

বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো জানায়, এবারের রাশ উৎসব ও পুণ্যস্নানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি ছিল। প্রশাসনিক ও বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, অন্য কোনো ধর্মের মানুষের সেখানে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু সেই নির্দেশনা ও বিধিনিষেধ অমান্য করে অবৈধ পথে সুন্দরবনে প্রবেশের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বন আইনের আওতায় প্রত্যেককে জরিমানা ও ক্ষতিপূরণ ধার্য করা হয়েয়ে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাশ উৎসবের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগের পক্ষ থেকে শুরু থেকেই কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। উৎসব উপলক্ষে নির্ধারিত ৫টি রুট বাদ দিয়ে যারা নিজেদের নাম-পরিচয় গোপন করে অবৈধ পথে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টা করেছিলেন, ২২ ও ২৩ নভেম্বর রাতভর অভিযানে তেমন ১০৭ জনকে আটক করা হয়। পরবর্তীতে বন আইন অনুযায়ী তাদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না, এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাশ উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। এ বছর হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০ হাজারেরও বেশি পুণ্যার্থী নির্ধারিত নিয়মকানুন ও রুট মেনে দুবলার চরের রাশ উৎসব ও পুণ্যস্নানে অংশ নিয়েছেন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  দুবলার চর   রাস উৎসব   সুন্দরবন   অবৈধ অনুপ্রবেশ   ১০৭ জন আটক   বন বিভাগ   চাঁদপাই রেঞ্জ   মোংলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close