প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন দেশটির সাবেক সুপারমডেল ও অভিনেত্রী জিয়া আলী।
সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘পাবলিক ডিমান্ড’-এ অংশ নেন জিয়া আলী। অনুষ্ঠানে উপস্থাপক সমসাময়িক দুই জনপ্রিয় তারকা হানিয়া আমির ও দুর-ই-ফিশান সেলিমের মধ্যে একজনকে বেছে নিতে বললে তিনি হানিয়াকেই পছন্দ করেন।
হানিয়াকে পছন্দের তারকা হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি তার অভিনয় প্রতিভারও প্রশংসা করেন জিয়া। তবে এরপরই হানিয়ার সাম্প্রতিক জীবনযাপন ও বাস্তব জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন তিনি।
জিয়া আলী বলেন, হানিয়া অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। তার মতে, হানিয়া একজন দারুণ অভিনেত্রী হলেও নিজের জন্য একটি সীমা নির্ধারণ করা উচিত।
জিয়ার ভাষ্য অনুযায়ী, হানিয়া পাকিস্তানের মুখ। তাই তার আচরণে আরও সংযত হওয়া উচিত। তিনি মনে করেন, জনপ্রিয় তারকা হিসেবে হানিয়ার ব্যক্তিগত আচরণ ও কর্মকাণ্ডের বিষয়েও আরও সচেতন থাকা প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ