সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৯৯৩ সালের অস্ত্র মামলার প্রসঙ্গ ফের আলোচনায়      ● বিচ্ছেদের ঘোষণায় যা বললেন প্রীতম ও শেহতাজ      ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও তদন্ত কমিটি হয়নি      ● আজ থেকে শুরু নতুন পে স্কেলের কাজ      ● তীব্র তাপপ্রবাহে পুড়ছে ক্যালিফোর্নিয়া      ● ইউক্রেনে ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার হামলা      ● ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক      ● প্লেগে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে দুই শতাধিক      ● ২২ ক্যারেটের সোনার দাম কমল ১,৬৯১ টাকা      ● বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর      ● জাকারিয়া হত্যায় নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা      ● ছাত্রদলের তথ্যে বাউফলে অভিযান, গাঁজার গাছসহ আটক ১      
১৯৯৩ সালের অস্ত্র মামলার প্রসঙ্গ ফের আলোচনায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম

ভারতের বর্তমান পরিস্থিতি ও শান্তির অভাব নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তার মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে অভিনেতার পুরোনো বিতর্কিত অতীত, বিশেষ করে ১৯৯৩ সালের অবৈধ অস্ত্র মামলার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এ নিয়ে সঞ্জয়কে ‘ভণ্ড’ বলেও আখ্যা দিচ্ছেন নেটিজেনদের একটি অংশ।

সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক শেখর সুমনের একটি পডকাস্টে অংশ নিয়ে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন সঞ্জয় দত্ত। সেখানে তিনি বলেন, ‘এ দেশের মানুষ অনেক ভালো, তাই এখানে শান্তি থাকা উচিত। কিন্তু ইদানীং আমাদের দেশে আমি সেই শান্তি অনুভব করতে পারছি না। ভারতীয়রা অত্যন্ত উদার ও অতিথিপরায়ণ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই শান্তির পরিবেশ যেন দ্রুত ফিরে আসে।’

সঞ্জয়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একটি বড় অংশ তার মন্তব্যের সমালোচনা করে পুরোনো ঘটনাগুলো সামনে আনছেন। বিশেষ করে ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার পর অবৈধ অস্ত্র রাখার মামলায় সঞ্জয়ের দণ্ডপ্রাপ্ত হওয়ার বিষয়টি তুলে ধরে অনেকে তার বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করছেন।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার তদন্তের সময় সঞ্জয় দত্তের কাছে অবৈধ অস্ত্র থাকার বিষয়টি সামনে আসে। আদালতের নথি অনুযায়ী, তিনি একটি একে-৫৬ রাইফেল ও গোলাবারুদ গ্রহণ করেছিলেন। তবে বিস্ফোরণের ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থেকে আদালত তাকে খালাস দেন। পরে অস্ত্র আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট তার সাজা পাঁচ বছর নির্ধারণ করেন। এরপর তিনি পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করেন। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান এই অভিনেতা।

কারাগার থেকে মুক্তির পর সঞ্জয় দত্ত বিভিন্ন সময় দাবি করে এসেছেন, তিনি কোনো সন্ত্রাসী ছিলেন না এবং শুধু অস্ত্র আইনে সাজা ভোগ করেছেন। তবে ভারতে শান্তির অভাব নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যের পর সামাজিক মাধ্যমে সেই পুরোনো মামলার প্রসঙ্গ আবারও সামনে এসেছে। তার বক্তব্যকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা ও সমালোচনা।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সঞ্জয় দত্ত   বলিউড   সঞ্জয় দত্ত বিতর্ক   শেখর সুমন   ১৯৯৩ মুম্বাই বিস্ফোরণ   অস্ত্র মামলা   বলিউড বিতর্ক   বিনোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close