মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুরুষ ও নারী বিভাগে মনোনয়ন পেলেন ভারতের চার ক্রিকেটার      ● ৭ অক্টোবর ভোরে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি      ● বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন      ● ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী      ● দুই পুলিশসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ      ● মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক      ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত      ● রূপগঞ্জে জনস্বাস্থ্য নিয়ে আতঙ্ক      ● জাকারিয়া হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন      ● বস্তিবাসীর নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের দাবি      ● ফ্যামিলি কার্ডে দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ      ● ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জন নিয়োগ      
পুরুষ ও নারী বিভাগে মনোনয়ন পেলেন ভারতের চার ক্রিকেটার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম

সেপ্টেম্বর মাসটা দারুণ কেটেছে ভারতীয় ক্রিকেটারদের। এবার তারই স্বীকৃতি মিলেছে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে। নারী ও পুরুষ বিভাগ মিলিয়ে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত ছয়জনের চারজনই ভারতীয় ক্রিকেটার।

মঙ্গলবার (৬ অক্টোবর) সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। পুরুষ বিভাগে ভারতের শুবমান গিল ও অভিষেক শর্মার সঙ্গে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। নারী বিভাগে ভারতের শ্রী চরণী ও শেফালি ভার্মার সঙ্গে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

পুরুষ বিভাগে সেপ্টেম্বরজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতে ৩৩৩ রান করেছেন ভারতের অধিনায়ক। প্রথম ম্যাচে ১১০ রান করার পর দ্বিতীয় ওয়ানডেতে ১৩৩ বলে অপরাজিত ২২৩ রানের রেকর্ডগড়া ইনিংস খেলেন তিনি। ৪০৬ রানের লক্ষ্য তাড়ায় ভারতের জয়ে বড় অবদান রাখার পাশাপাশি গিলের ২২৩ রান ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হিসেবে জায়গা করে নেয়।

অভিষেক শর্মার সেপ্টেম্বরও ছিল রেকর্ডে মোড়ানো। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন তিনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সিকান্দার রাজা। তিন ম্যাচে তিনি করেন ৫৭, ৪৫ ও অপরাজিত ৮১ রান। সব মিলিয়ে তার সংগ্রহ ১৮৩ রান। পাশাপাশি বল হাতে নেন তিন উইকেট।

নারী ক্রিকেটে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শেফালি ভার্মা। বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেন তিনি। ভারতের শ্রী চরণী ছিলেন বল হাতে উজ্জ্বল। অন্যদিকে, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকর ভূমিকা রেখেছেন।

সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে এখন এই ছয় ক্রিকেটারের মধ্যেই হবে মূল লড়াই।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close