মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে      ● ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা ছাড়িয়েছে      ● পুরুষ ও নারী বিভাগে মনোনয়ন পেলেন ভারতের চার ক্রিকেটার      ● ৭ অক্টোবর ভোরে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি      ● বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন      ● ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী      ● দুই পুলিশসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ      ● মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক      ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত      ● রূপগঞ্জে জনস্বাস্থ্য নিয়ে আতঙ্ক      ● জাকারিয়া হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন      ● বস্তিবাসীর নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের দাবি      
জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম

৬ অক্টোবর, ঢাকা: বাংলাদেশের প্রিমিয়াম মেন্সওয়্যার ব্র্যান্ড জেন্টলম্যান’স ওয়ারড্রোব (জিডব্লিউ) বনানীতে তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট চালু করেছে। এর মাধ্যমে ব্র্যান্ডটির এক্সপ্যানশনে যুক্ত হলো নতুন একটি ধাপ।

শাবাব দ্বীন শারেকের হাত ধরে শুরু হওয়া জেন্টলম্যান’স ওয়ারড্রোব ক্লাসিক মেন্সওয়্যারকে কনটেম্পোরারি স্টাইলের সঙ্গে মিলিয়ে পোশাক তৈরি করে। সেই ভাবনা থেকেই ব্র্যান্ডটিতে রেডি-টু-ওয়্যার ও কাস্টম টেইলারিং—দুই ধরনের পোশাকের কালেকশন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্যুট, ব্লেজার, শার্ট, ট্রাউজার ও বিভিন্ন অ্যাকসেসরিজ। আর যারা নিজের পছন্দ ও মাপ অনুযায়ী পোশাক তৈরি করতে চান, তাদের জন্য কাস্টম টেইলারিংয়ে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, ফিট ও ডিজাইন বেছে নেওয়ার সুযোগ।

বনানীর নতুন আউটলেটটিতে এসব সার্ভিস একসঙ্গে পাওয়া যাবে। এই রিটেইল স্পেসে ক্রেতারা কাপড় দেখে পছন্দ করতে, ফিট নিয়ে আলোচনা করতে এবং নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। কাস্টম টেইলারিংয়ের জন্য এখানে কাপড়ের কালেকশনও বাড়ানো হয়েছে।

জেন্টলম্যান’স ওয়ারড্রোবের ফাউন্ডার ও সিইও শাবাব দ্বীন শারেক বলেন, ‘আমাদের কাছে গ্রোথ মানে শুধু আরও বেশি স্টোর খোলা নয়। এর মানে হলো জিডব্লিউ-এর অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, একই সঙ্গে ব্র্যান্ডটি যেসব বিষয়কে গুরুত্ব দেয় সেগুলো ধরে রাখা। এর মধ্যে রয়েছে চিন্তাশীল ডিজাইন, ভালো ফিট এবং এমন স্টাইল, যা সময়ের সঙ্গে পুরোনো হয় না।’

বনানীর আউটলেটটি জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি লোকেশন। ভবিষ্যতে এই মডেলের মাধ্যমে আরও এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রোডাক্ট, টেইলারিং ও কাস্টমার সার্ভিসের মানও একইভাবে ধরে রাখতে চায় জিডব্লিউ।

বনানীর নতুন আউটলেটটি জিডব্লিউয়ের ধানমন্ডি ও মিরপুর ডিওএইচএসের বর্তমান লোকেশনগুলোর সঙ্গে যুক্ত হলো।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জেন্টলম্যান’স ওয়ারড্রোব   জিডব্লিউ   মেন্সওয়্যার   ফ্যাশন   বনানী   ফ্র্যাঞ্চাইজি   কাস্টম টেইলারিং   রেডি-টু-ওয়্যার   পোশাক   ফ্যাশন ব্র্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close