মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্কুলগেট থেকে অপহৃত শিশু ৩ দিন পর উদ্ধার      ● জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে      ● ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা ছাড়িয়েছে      ● পুরুষ ও নারী বিভাগে মনোনয়ন পেলেন ভারতের চার ক্রিকেটার      ● ৭ অক্টোবর ভোরে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি      ● বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন      ● ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী      ● দুই পুলিশসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ      ● মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক      ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত      ● রূপগঞ্জে জনস্বাস্থ্য নিয়ে আতঙ্ক      ● জাকারিয়া হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন      
স্কুলগেট থেকে অপহৃত শিশু ৩ দিন পর উদ্ধার
প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:২১ পিএম

ঢাকার আশুলিয়ায় স্কুলগেটের সামনে থেকে অপহৃত আট বছর বয়সী শিশু সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন।

এর আগে মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে গ্রেপ্তার করা হয় মো. নাদিম ওরফে হৃদয় (৩৩) ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারকে (৩১)।

উদ্ধার হওয়া শিশু সাইম রিকশাচালক মো. নাছির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সাইম পলাশবাড়ী পশ্চিম পাড়া গোচারটেক এলাকার আলহাজ্ব আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্লে-শ্রেণির ছাত্র।

গ্রেপ্তার নাদিম ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নেওকা গ্রামের মৃত গফুর মৃধার ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার সকাল সোয়া ১১টার দিকে স্কুল ছুটির পর আলহাজ্ব আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে থেকে সাইমকে অপহরণ করা হয়। পরে তাকে আটকে রেখে তার বাবা নাছির উদ্দিনের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির বাবা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত শিশুকে উদ্ধারে বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অবশেষে ময়মনসিংহের ভালুকা থানাধীন মনোহরপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল হোতা নাদিম ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে অপহৃত স্কুলছাত্র সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   সাভার   শিশু অপহরণ   অপহরণ   সাইম   মুক্তিপণ   পুলিশ   ময়মনসিংহ   ভালুকা   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close