প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৮৯ ও ২ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়ায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬১টির শেয়ারদর বেড়েছে, ৫৪টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—এপেক্স ফুডস, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, ইভেন্সি টেক্সটাইল, টেকনো ড্রাগস, একমি লিমিটেড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং বিডি ল্যাম্পস।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৬ পয়েন্ট বাড়ে। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল। লেনদেন শুরুর ২০ মিনিট পর, সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৯ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করে। এ সময়ও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১১টির কমেছে এবং একটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ