সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিচ্ছেদের ঘোষণায় যা বললেন প্রীতম ও শেহতাজ      ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও তদন্ত কমিটি হয়নি      ● আজ থেকে শুরু নতুন পে স্কেলের কাজ      ● তীব্র তাপপ্রবাহে পুড়ছে ক্যালিফোর্নিয়া      ● ইউক্রেনে ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার হামলা      ● ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক      ● প্লেগে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে দুই শতাধিক      ● ২২ ক্যারেটের সোনার দাম কমল ১,৬৯১ টাকা      ● বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর      ● জাকারিয়া হত্যায় নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা      ● ছাত্রদলের তথ্যে বাউফলে অভিযান, গাঁজার গাছসহ আটক ১      ● বেতন-ভাতা ও জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা      
বিচ্ছেদের ঘোষণায় যা বললেন প্রীতম ও শেহতাজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পিএম

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার রাতে সামাজিকমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে নিজেদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তারা।

রোববার রাত ১০টা ৪১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রীতম এ সিদ্ধান্তের কথা জানান। এর এক মিনিট পর নিজের প্রোফাইলে একই বিষয়ে পোস্ট দেন শেহতাজ।

প্রীতম তার পোস্টে লেখেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’

প্রীতম জানান, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়ে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

শেহতাজও একই বিষয়ে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদের পরিবারের সমর্থনে ডিভোর্সের দিকে এগোচ্ছি আমরা।’

জীবনের এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্যও অনুরোধ জানান শেহতাজ।

২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের আগে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এই জুটির।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রীতম হাসান   শেহতাজ মনিরা হাশেম   প্রীতম শেহতাজ   বিচ্ছেদ   ডিভোর্স   বিনোদন   ঢালিউড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close