শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কালিয়ায় দুই নেতা হত্যার বিচার দাবি রিজভীর      ● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      
এআই কোম্পানির বিরুদ্ধে ঊর্বশী রাউতেলার মামলা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম

লস অ্যাঞ্জেলেসের একটি এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তার নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে ওই প্রতিষ্ঠান ব্যবসা করছে—এমন অভিযোগ তুলে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী।

ঊর্বশীর টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘লস অ্যাঞ্জেলেসের এক এআই কোম্পানি বিনা অনুমতিতেই ঊর্বশীর নাম, ছবি-ভিডিও ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা করছে।’

অভিনেত্রীর কড়া বার্তা, ‘আপনারা আপনাদের এআই সংস্থার নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন, কিন্তু অনুমতি ছাড়া আমার নাম জড়াবেন না।’

ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকাদের ছবি-ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর আগে ঊর্বশীর ‘স্নানঘরের ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখনো ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং অনেকেই সেটিকে এআই-নির্মিত বা বিকৃত ভিডিও বলে সন্দেহ করেছিলেন।

সম্প্রতি অভিনেত্রীর আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে এক রহস্যময় পুরুষের সঙ্গে ঊর্বশীকে দেখা যায়। যদিও পরে দাবি করা হয়, ওই খোলামেলা দৃশ্যগুলো আসলে একটি সিনেমার অংশ। ফলে ভিডিওগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিও তৈরি হয়েছে।

এমন আবহেই ‘ডিপফেক’-এর অভিযোগে সরব হলেন ঊর্বশী। আইনি পদক্ষেপ করতেও পিছপা হননি তিনি।

ঊর্বশীর এই ঘটনায় আবারও তারকাদের ছবি ও পরিচয় অনুমতি ছাড়া ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয়, আল্লু অর্জুনসহ একাধিক তারকাকে ডিপফেকের শিকার হতে দেখা গেছে। ব্যক্তিগত অধিকার ও পরিচয় রক্ষায় তাদের কেউ কেউ আদালতেরও দ্বারস্থ হয়েছেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close