মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড, ১১টি অটোরিকশাসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি      ● ‘হানিয়া পাকিস্তানের মুখ, আরও সংযত হওয়া উচিত’      ● ২০২৭ সালের শিক্ষাক্রমে যুক্ত হবে চারটি নতুন বই      ● আনন্দময় ও কারিগরিনির্ভর শিক্ষায় জোর: শিক্ষামন্ত্রী      ● স্কুলগেট থেকে অপহৃত শিশু ৩ দিন পর উদ্ধার      ● জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে      ● ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা ছাড়িয়েছে      ● পুরুষ ও নারী বিভাগে মনোনয়ন পেলেন ভারতের চার ক্রিকেটার      ● ৭ অক্টোবর ভোরে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি      ● বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন      ● ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী      ● দুই পুলিশসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ      
ভালুকায় অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড, ১১টি অটোরিকশাসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডে ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং পাশের একটি মুদির দোকানের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটোরিকশা গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে গ্যারেজের ভেতরে অটোরিকশাগুলো চার্জে দেওয়া ছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজের ভেতরে ছড়িয়ে পড়ে এবং পরে পাশের একটি মুদির দোকানেও ছড়িয়ে যায়। আগুনে দোকানের মালামাল ও একটি ফ্রিজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশপাশের প্রায় ১২ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের শিকার অটোরিকশা গ্যারেজটির কোনো বৈধ ফায়ার লাইসেন্স ছিল না। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:   ভালুকা   ময়মনসিংহ   অগ্নিকাণ্ড   অটোরিকশা গ্যারেজ   অটোরিকশা   আগুন   ফায়ার সার্ভিস   মল্লিকবাড়ী   মামারিশপুর   অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close